২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুকে পেটালেন এক শিক্ষক  

জয়পুরহাট সদরে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে লাঠিপেটা করেছেন এক শিক্ষক, যা শাসন বলে দাবি করছেন তিনি।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2015, 08:28 PM

Updated : 22 Aug 2022, 01:47 PM

আহত শিশুটিকে (১১) জয়পুরহাট জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার বাড়ি সদর উপজেলার মীরগ্রামে।  

নূরুল ইসলাম নামের ওই ব্যক্তি মীরগ্রাম চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও মীরগ্রামের বাসিন্দা।

আহত শিশুর মা সাংবাদিকদের বলেন, বুধবার সন্ধ্যার আগে তাল পাতার খেলনা নিয়ে এক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার ছেলেকে বেধড়ক লাঠিপেঠা করে নূরুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা। পরে এলাকবাসী তাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিয়ে যায়।

জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের তত্বাবধায়ক ডা. মোহাম্মদ আলী বলেন, শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার সুস্থ হতে বেশ কিছুদিন সময় লাগবে।

শিক্ষক নূরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার নাতনির সঙ্গে অশালীন আচরণ করায় তাকে শাসন করা হয়েছে।”

জয়পুরহাট সদর থানার ওসি ফরিদ হোসেন বলেন, শিশু নির্যাতনের কথা স্থানীয়দের তিনি শুনেছেন। এ নিয়ে ওই শিশুর পরিবার মামলা করলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।