কক্সবাজারে ২০ হাজার ইয়াবা উদ্ধার
কক্সবাজারের টেকনাফ থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
বিজিবি টেকনাফ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবুজার আল জাহিদ জানান, মঙ্গলবার টেকনাফের নাফ নদীর নাইক্ষ্যংপাড়া পয়েন্টে অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
তবে এ সময় কাউকে আটক করা যায় নি।
বিজিবির এ কর্মকর্তা বলেন, সকালে নাইক্ষ্যংপাড়া পয়েন্টে বিজিবি টহল দলের সদস্যরা কয়েকজনের কাছে পলিথিনের মোড়ানো প্যাকেট দেখে থামতে বলে তাদের। এ সময় তারা প্যাকেট ফেলে পালিয়ে যায়।
“পরে ওই প্যাকেটে তল্লাশি চালিয়ে ২০ হাজার ইয়াবা পাওয়া যায়।”
