২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে মরা হস্তীশাবক উদ্ধার

শেরপুরের শ্রীবরদী উপজেলা সীমান্ত থেকে বন্যহাতির একটি মরা বাচ্চা উদ্ধার করেছে বনবিভাগ।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2015, 07:14 PM

Updated : 22 Aug 2022, 01:44 PM

সোমবার সুরতহাল তৈরি ও ময়নাতদন্ত শেষে কর্ণঝোড়া সীমান্তের আগুপাড়া এলাকায় শাবকটিকে মাটিচাপা দেওয়া হয় বলে জানান শেরপুর বনবিভাগের কর্ণজোড়া বিট কর্মকর্তা আমিনুল ইসলাম।

তিনি বলেন, “হাতির বাচ্চাটি সীমান্তের ওপারে আক্রান্ত হয়ে রোববার বিকালে এপারে আগুপাড়া এলাকায় মরে পড়ে ছিল।

“বাচ্চাটির ডান পায়ের উপরের দিকে দুটি গুলির ক্ষত রয়েছে।”

পরে পাহাড়ে গরু চড়ানো রাখালদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ শাবকটির মরদেহ উদ্ধার করে বলে জানান তিনি।

বেসরকারি সংস্থা আইইউসিএন-এর বন্যহাতি সুরক্ষা প্রকল্পের সাইট ম্যানেজার মিজানুর রহমান বলেন, আনুমানিক দেড় বছর বয়সী পুরুষ শাবকটির শুঁড় থেকে লেজ পর্যন্ত দৈর্ঘ্য প্রায় সাড়ে নয় ফুট।