২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় প্রকাশক টুটুলের উপর হামলায় সুনামগঞ্জে বিক্ষোভ

প্রগতিশীল লেখক-প্রকাশক আহমেদুর রশীদ চৌধুরী টুটুল ও রণদীপম বসুর উপর হামলার প্রতিবাদে তাদের জন্মস্থান সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2015, 10:51 PM

Updated : 22 Aug 2022, 01:43 PM

শনিবার সন্ধ্যা ৭টায় সুনামগঞ্জের প্রগতিশীল লেখক-চিন্তকরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

আহমেদুর রশিদের বাড়ি সুনামগঞ্জের দিরাই এবং রণদীপম বসুর বাড়ি সুনামগঞ্জ শহরে।

শহরের পৌর মার্কেট থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন লেখক ও জনপ্রতিনিধি মুক্তাদীর আহমদ, অ্যাডভোকেট কল্লোল তালকুদার চপল, প্রভাষক এনামুল কবীর, সাংবাদিক খলিল রহমান, ছাত্রনেতা রইসুজ্জামান প্রমুখ।