জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষের ভর্তির আবেদনপত্র জমা নেওয়া ১ অক্টোবর শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলের ভিত্তিতে ২৫০ টাকার বিনিময়ে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত ভর্তির আবেদন করা যাবে।
ভর্তির বিষয়ে বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd A_ev www.nubd.info) থেকে জানা যাবে।
ভর্তি প্রক্রিয়া শেষে আগামী ১ ডিসেম্বর থেকে ক্লাস শুরু হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
