২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় আ. লীগকর্মীর লাশ উদ্ধার

মাগুরায় এক আওয়ামী লীগ কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2015, 05:01 PM

Updated : 22 Aug 2022, 01:17 PM

শুক্রবার সদর উপজেলার দোরামোথনা গ্রামে মিলন শেখের (৩৫) লাশ পাওয়া যায় বলে জানান সদর থানার এসআই নাসির হোসেন।

মিলন শেখ রাঘবদাইড় ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও দোরামোথনা গ্রামের আব্দুল মালেকের ছেলে।

মিলনের ভাতিজা জাহাঙ্গীর হোসেন বলেন, বৃহস্পতিবার  রাতে স্থানীয় একটি বাজারে থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন তার চাচা।

প্রতিপক্ষের লোকজন শ্বাসরোধ করে হত্যার পর তার চাচার লাশ মাঠের মধ্যে ফেলে রেখে গেছে বলে দাবি করেন তিনি।

লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।