২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে ট্রেনের ছাদ থেকে পড়ে নিখোঁজ ১

জামালপুরে আন্তঃনগর ট্রেন ব্রহ্মপুত্রের ছাদ থেকে নদীতে পড়ে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2015, 04:41 PM

Updated : 22 Aug 2022, 01:13 PM

জামালপুর জিআরপি থানার ওসি আলাউদ্দিন চৌধুরী জানান, সোমবার সকালে দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী ট্রেনটির ছাদ থেকে ওই ব্যক্তি ঝিনাই নদীতে পড়ে যান। তার নাম পরিচয় জানা যায়নি।

তিনি বলেন, ঝিনাই ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে ঝিনাই নদীতে পড়ে গেছে ওই ব্যক্তি। খবর পেয়ে জিআরপি পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করেছে।

জামালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক এবিএম ফেরদৌস জানান, জামালপুর ফায়ার সার্ভিস ও ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে।