২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার 

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় নিখোঁজের একদিন পর এক কিশোরের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যাকে খুন করা হয় বলে ধারণা পুলিশের।  

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2015, 03:28 PM

Updated : 22 Aug 2022, 01:13 PM

রোববার সকালে চাপাইগাছী মাঠে সাবু (১৭) নামে ওই কিশোরের মৃতদেহ পাওয়া যায়।

কুমারখালী থানার ওসি মহিবুল ইসলাম জানান, চাপাইগাছী মাঠের মধ্যে সাবুর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিকে খবর দেয়।

মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

ওসি বলেন, “গলার দাগ দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই কিশোরকে ফাঁশ দিয়ে হত্যা করা হয়েছে।”

নিহত সাবু কৃষি কাজ করত। সে উপজেলার মহেন্দ্রপুর গ্রামের স্বপন আলীর ছেলে বলে জানান ওসি।    

পরিবারের বরাত দিয়ে ওসি আরও জানান, শনিবার রাতে বাড়ি থেকে বের হয়ে সাবু আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।