‘কারখানার পানি খেয়ে’ অর্ধশত শ্রমিক অসুস্থ
গাজীপুরে কোনাবাড়ীতে একটি পোশাক কারখানায় ক্যান্টিনের পানি খেয়ে অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
কোনাবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোবারক হোসেন জানান, বুধবার বেলা পৌনে ১২টার দিকে জরুল এলাকায় ‘কেয়া পোশাক’ কারখানায় এ ঘটনা ঘটে।
কারখানা কর্তৃপক্ষ অসুস্থদের স্থানীয় কয়েকটি হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করেছে বলে জানান তিনি।
এসআই মোবারক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্রমিকদের অভিযোগ কারখানার ক্যান্টিনের পানি খেয়ে তারা অসুস্থ হয়েছেন।
“এ অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই ক্যান্টিনের পানির নমুনা সংগ্রহ করেছে। পরে সেগুলো ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হয়।”
