২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় পিটুনিতে ‘ডাকাত’ নিহত

কুমিল্লার চান্দিনা উপজেলায় মাইক্রোবাস থামিয়ে ডাকাতির চেষ্টার অভিযোগে  এক যুবককে পিটিয়ে হত্যা করেছে জনতা।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2015, 01:25 PM

Updated : 22 Aug 2022, 01:10 PM

চান্দিনা থানার এসআই সাজেদুল ইসলাম পলাশ জানিয়েছেন, সোমবার ভোরে মহিচাইল-গজারিয়া এলাকায় মাধাইয়া-রহিমানগর সড়কে পিটুনির ঘটনা ঘটে। হাসপাতালে নেওয়ার পর সকালে তার মৃত্যু হয়।

নিহত ইউনুছ মিয়া (৩২) চান্দিনার মহিচাইল গ্রামের ছলিম উদ্দিনের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই সাজেদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর পৌনে ৪টার দিকে যাত্রীবাহী একটি মাইক্রোবাসের পথ আটকে ডাকাতির চেষ্টা করছিল ইউনুছসহ কয়েকজন।

“ওই সময় যাত্রীরাসহ স্থানীয়রা মিলে তাদের ধাওয়া করে। অন্যরা পালিয়ে গেলেও ধরা পড়ে ইউনুছ। ক্ষুব্ধ জনতার পিটিনিতে গুরুতর আহত হয়।

সাজেদুল জানান, চান্দিনা থানা পুলিশ ইউনুছকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

“সকাল ৯টার দিকে সেখানে তার মৃত্যু হয়।”

ঘটনাস্থলে গিয়ে স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ শেষে এ ঘটনায় ডাকাতির প্রস্তুতি ও হত্যাকাণ্ডের দুটি মামলা দায়ের করা হবে বলেও এসআই সাজেদুল।