২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে লাঠিপেটায় বিএনপির মিছিল পণ্ড, আটক ৩

বরিশাল নগরীতে বিএনপির একটি মিছিল লাঠিপেটা করে পণ্ড করে দিয়েছে পুলিশ। ওই সময় তিন জনকে আটকও করা হয়।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2015, 02:40 PM

Updated : 22 Aug 2022, 01:10 PM

রোববার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর নাজির মহল্লা এলাকায় এ ঘটনা ঘটে। আটকদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।  

বরিশাল মহানগর পুলিশের কোতোয়ালি মডেল খানার এসআই আবু তাহের জানান, কোনো অনুমতি ছাড়া নাজির মহল্লা থেকে জেলা বিএনপির ব্যানারে একটি মিছিল বের হয়।

“মিছিল থেকে যানবাহনে ভাংচুর ও নাশকতা হতে পারে আশংকায় মিছিলকারীদের গতিরোধ করা হয়। কিন্তু মিছিলকারীরা বাধা উপেক্ষা করে এগুতে চাইলে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়।”

আটকদের গ্রেপ্তার দেখানো হবে কি না তা নিশ্চিত না হওয়ায় পরিচয় জানানো হচ্ছে না বলে জানান তিনি। 

বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহীনের দাবি, কোনো উসকানি ছাড়াই পুলিশ তাদের শান্তিপূর্ণ মিছিলে ‘লাঠিচার্জ’ করেছে।