২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে গৃহবধূর মৃত্যু, ১ নারী আটক

মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চলে গৃহবধূর মৃত্যুর ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2015, 09:12 PM

Updated : 22 Aug 2022, 01:09 PM

সদর থানার এসআই সালাউদ্দিন জানান, শুক্রবার দুপুরে গজারিয়াকান্দি গ্রামের স্বামীর বাড়ি থেকে পুলিশ ইতি আক্তারের (২২) মরদেহ উদ্ধার করে।

ইতি গজারিয়াকান্দি গ্রামের ফরিদ সরকারের (৩৮) স্ত্রী এবং শহরের হাটলক্ষ্মীগঞ্জ গ্রামের শফিউদ্দিন শেখের মেয়ে।

ইতির ভাই মো. সাগর জানান, তিন বছর আগে ফরিদ সরকারের সঙ্গে পারিবারিকভাবে ইতির বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে ইতির উপর তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন চাপ প্রয়োগ ও নির্যাতন করছিল।

এসআই সালাউদ্দিন জানান, শুক্রবার সকালে ইতির মরদেহ ফেলে রেখে তার শ্বশুরবাড়ির সবাই পালিয়ে যায়। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ইতির স্বামী ফরিদের এক মামিকে (৪০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

ইতি ও ফরিদ দম্পতির দেড় বছরের একটি মেয়ে আছে।