২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে যুবক খুন, আটক ১

বাগেরহাটে ছুরিকাঘাতে যুবক খুনের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2015, 10:53 PM

Updated : 22 Aug 2022, 01:09 PM

বাগেরহাট মডেল থানার ওসি তোজাম্মেল হক বলেন, বৃহস্পতিবার সকালে শহরের হাড়িখালী থেকে দুলাল আকন (৩২) নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

তবে ওসি আটক দুলাল আকন সম্পর্কে আর কোনো তথ্য জানাননি।

ওসি বলেন, বুধবার সন্ধ্যায় বাগেরহাট শহরে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর জখম হন সোহাগ শেখ (২২) নামে এক যুবক। রাত সাড়ে ৯টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বাগেরহাট পৌর শহরের বাসাবাটি এলাকার আব্দুল হাকিম শেখের ছেলে সোহাগ।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভাড়ায় চালিত মোটরসাইকেল থেকে চাঁদা আদায় নিয়ে প্রতিপক্ষের সঙ্গে সোহাগের দ্বন্দ্ব চলছিল। তারাই তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।

তাদের কয়েকজনকে চিহ্নিত করা গেছে এবং গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।