২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে মাদক বিক্রেতাদের হামলায় র‌্যাব সদস্য আহত

বরিশালের উজিরপুরে অভিযানের সময় মাদক বিক্রেতাদের হামলায় র‌্যাব সদস্যসহ দুই জন আহত হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2015, 06:22 PM

Updated : 22 Aug 2022, 01:08 PM

র‌্যাব-৮ কর্মকর্তা ক্যাপ্টেন আবুল বাশার জানান, মঙ্গলবার গভীর রাতে উপজেলার পশ্চিম ধামুরা গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

আহত র‌্যাব সদস্য আলমগীর হোসেন (৩২) ও সোর্স রুবেল মিয়াকে (৩০)  বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় বুধবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

এরা হলেন, পশ্চিম ধামুরা এলাকার নরেন বিশ্বাসের ছেলে প্রশান্ত বিশ্বাস ও প্রদীপ বিশ্বাস।

এসময় তাদের কাছ থেকে একশ ইয়াবা ও ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

র‌্যাব কর্মকর্তা আবুল বাশার বলেন, গোপন খবরের ভিত্তিতে ধামুরা এলাকায় র‌্যাবের একটি দল অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ধারাল অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায় স্থানীয় মাদক বিক্রেতা প্রশান্ত বিশ্বাস ও তার লোকজন।

“এ সময় তাদের ধারাল অস্ত্রের আঘাতে আলমগীর আহত হন। পরে রুবেল এগিয়ে এলে তাকে ও কুপিয়ে জখম করে তারা।”

অভিযান চালিয়ে মঙ্গলবার রাতেই প্রশান্তকে ও বুধবার দুপুরে তার ভাই প্রদীপকে আটক করা হয় বলে জানান র‌্যাব এই কর্মকর্তা।