২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে বাড়ির পাশে সবজি ব্যবসায়ীর গলাকাটা লাশ

আলাদা ঘরে থাকতেন বলে হবিবর রহমানের বাড়ি না ফেরার বিষয়টি টের পায়নি পরিবার।

দিনাজপুরে বাড়ির পাশে সবজি ব্যবসায়ীর গলাকাটা লাশ

বিরামপুর উপজেলায় চাঁদপুর গ্রামে হবিবর রহমান হিটলারের বাড়িতে স্বজন ও স্থানীয়দের ভিড়।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2023, 01:29 PM

Updated : 19 Oct 2023, 01:29 PM

দিনাজপুরের বিরামপুর উপজেলায় বাড়ির কাছেই এক সবজি ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার রাত ১২টার পর কোনো এক সময়ে তাকে হত্যা করা হতে পারে বলে জানিয়েছেন বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার।

নিহত ৪৩ বছরের হবিবর রহমান হিটলারের বাড়ি উপজেলার চাঁদপুর গ্রামে।

পরিবারের সদস্যদের বরাতে ওসি সুব্রত জানান, বুধবার রাত ১২টার পর হবিবর রহমান বাড়ি থেকে বের হন। কিন্তু তিনি আলাদা ঘরে থাকতেন বলে না ফেরার বিষয়টি টের পায়নি পরিবার। পরে বৃহস্পতিবার সকালে পরিবারসহ এলাকাবাসী বাড়ির পাশেই তার মরদেহ দেখে পুলিশে খবর দেয়।

ওসি জানান- নিহতের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। হত্যার কারণ এবং হত্যায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ মাঠে কাজ শুরু করেছে বলেও জানান ওসি।