১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

কুমিল্লায় বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

বিল্লাল হোসেনের বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কুমিল্লায় বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক কাউন্সিলর গ্রেপ্তার
কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2024, 10:13 PM

Updated : 26 Aug 2026, 10:51 AM

কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বহিষ্কৃত বিএনপি নেতা বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। তার বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লা জেলা পরিষদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান কুমিল্লার কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম।

গ্রেপ্তার বিল্লাল হোসেন নগরের ২ নম্বর ওয়ার্ডের ছোটরা পূর্বপাড়া এলাকার বসু মিয়ার ছেলে। তিনি ওই ওয়ার্ডের সাবেক কাউন্সিলরের পাশাপাশি কুমিল্লা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। 

সবশেষ সিটি করপোরেশন নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে কাউন্সিলর পদে অংশগ্রহণ করায় তাকে বহিষ্কার করে বিএনপি। 

ওসি মহিনুল ইসলাম বলেন, বিল্লালকে আইনশৃঙ্খলা বিঘ্নকারী হিসেবে উল্লেখ করে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। তিনি পুলিশ হেফাজতে আছেন। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে।