২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রীকে নিয়ে ‘কটূক্তি’: এনসিপি থেকে অব্যাহতিপ্রাপ্ত তানভীরের জামিন নাকচ

বগুড়া সদর থানায় সাইবার সুরক্ষা আইনের মামলায় গ্রেপ্তারের পর থেকে তানভীর কারাগারে আছেন।

প্রধানমন্ত্রীকে নিয়ে ‘কটূক্তি’: এনসিপি থেকে অব্যাহতিপ্রাপ্ত তানভীরের জামিন নাকচ
এনসিপি থেকে অব্যাহতি পাওয়া গাজী সালাউদ্দীন তানভীর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2026, 07:49 PM

Updated : 11 Sep 2026, 03:51 PM

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেইসবুকে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেওয়ায় ঘটনায় সাইবার সুরক্ষা আইনের মামলায় এনসিপি থেকে অব্যাহতি পাওয়া নেতা গাজী সালাউদ্দীন তানভীরের জামিন নামঞ্জুর করেছে আদালত।

সোমবার দুপুরে বগুড়া সদর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করেন বলে জানিয়েছেন আদালত পুলিশের পরিদর্শক শহীদুল ইসলাম।

আদালতে তানভীরের পক্ষে জামিন আবেদন করেন বগুড়া জেলা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আইনজীবী ইজাজ আল ওয়াসী।

তিনি বলেন, “আদালত তানভীরের জামিন আবেদন নামঞ্জুর করেছে। এই আদেশে আমরা সংক্ষুব্ধ। ন্যায়বিচারের আশায় আমরা পরবর্তীতে উচ্চ আদালতে জামিনের জন্য আবেদন করব।”

এনসিপি নেতার অভিযোগ, ফেইসবুকে যে স্ট্যাটাসের ওপর ভিত্তি করে এই মামলা, সংশ্লিষ্ট আইডি ও মোবাইল ফোনটি এর মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী জব্দ করেছে। যার ফরেনসিক তদন্তের মাধ্যমেই সব তথ্য বেরিয়ে আসা সম্ভব। এমন পরিস্থিতিতে আসামিকে তিন দিনের রিমান্ডে নেওয়া ও জামিন না দেওয়া ন্যায়বিচারের পরিপন্থি।

তানভীরের দলীয় পদ ও অব্যাহতির বিষয়ে ইজাজ আল ওয়াসী বলেন, তানভীরকে দলীয়ভাবে কারণ দর্শানোর নোটিস করা হয়েছিল। গ্রেপ্তারের আগে তার কাছ থেকে মৌখিকভাবে যে ব্যাখ্যা পাওয়া গেছে, তাতে দলীয় নেতারা সন্তুষ্ট।

“তবে তিনি কারাগারে থাকায় আনুষ্ঠানিকভাবে লিখিত জবাব গ্রহণ করা সম্ভব হয়নি। লিখিত জবাব প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তার ওপর থেকে অব্যাহতির আদেশ প্রত্যাহার করার সুযোগ নেই”, বলেন এই এনসিপি নেতা।

এর আগে ২ অগাস্ট সালাউদ্দীন তানভীরের নামে বগুড়া সদর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেন সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল। মামলার তিন দিন পর ঢাকার মিরপুরের মণিপুরি পাড়ার একটি বাড়ি থেকে তানভীরকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

একই দিন তাকে বগুড়া আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন। পরবর্তীতে ১০ অগাস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া সদর থানার এসআই মাসুদুর রহমান আসামির সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

২০২৫ সালের ২১ এপ্রিল জেলা প্রশাসক নিয়োগ বাণিজ্য ও পাঠ্যবই ছাপার কাগজে কমিশন বাণিজ্যের অভিযোগ ওঠায় সালাউদ্দিন তানভীরকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল। পরে অব্যাহতির আদেশ প্রত্যাহার করে নেওয়া হয়।

আরও পড়ুন:

প্রধানমন্ত্রীকে কটূক্তির মামলা: এনসিপির অব্যাহতিপ্রাপ্ত নেতা তানভ

এনসিপির অব্যাহতিপ্রাপ্ত নেতা তানভীরের উপর আদালত চত্বরে ডিম

বগুড়া সদর থানার সাইবার মামলায় অব্যাহতিপ্রাপ্ত এনসিপি নেতা ঢাকা

প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্ট: এনসিপির অব্যাহতিপ্রাপ্ত নেতার বিরুদ্ধ

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেইসবুক পোস্ট, এনসিপির তানভীরকে ফের অব্যাহতি