২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে আধা কেজি হেরোইনসহ গ্রেপ্তার ২

গ্রেপ্তারদের বিরুদ্ধে আগেও মাদক আইনে মামলা হয়েছে।

সিরাজগঞ্জে আধা কেজি হেরোইনসহ গ্রেপ্তার ২

হেরোইনসহ গ্রেপ্তার রফিকুল ইসলাম ও মমিনুল ইসলাম

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2024, 11:31 AM

Updated : 11 Mar 2024, 11:31 AM

সিরাজগঞ্জ সদরে ৫০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

রোববার সন্ধ্যায় সদর উপজেলার কড্ডার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে সিরাজগঞ্জ ডিবির ওসি জুলহাজ উদ্দীন জানান।

গ্রেপ্তাররা হলেন– রাজশাহীর গোদাগাড়ি উপজেলার সাহাব্দিপুর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৫৩) এবং একই এলাকার রফিকুল ইসলামের ছেলে মমিনুল ইসলাম (২৭)।

ওসি জুলহাজ উদ্দীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রফিকুল ও মমিনুলকে আটক করা হয়। ওই সময় তাদের কাছে ৫০০ গ্রাম হেরোইন পাওয়া যায়।

এ ঘটনায় সদর থানায় একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আরো একটি করে মাদক মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছেন ওসি।