২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী নগরীতে একদিনে আটক ২২

আটকদের মধ্যে ১১ জন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2022, 05:10 PM

Updated : 09 Dec 2022, 05:10 PM

রাজশাহীতে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ২২ জনকে আটকের খবর জানিয়েছে পুলিশ। এ সময় মাদকও উদ্ধার করা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রফিকুল আলম জানান, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ নিজস্ব এলাকায় এ অভিযান চালায়।

এর মধ্যে নগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ দুজন, চন্দ্রিমা থানা একজন, মতিহার থানা তিনজন, কাটাখালী থানা তিনজন, রাজপাড়া থানায় চারজন, বেলপুকুর থানা একজন, শাহ মখদুম থানা একজন, পবা থানা একজন, কাশিয়াডাঙ্গা থানা তিনজন, মহানগর ডিবি পুলিশ একজন, কর্ণহার থানা একজন ও দামকুড়া থানায় একজনকে আটক করা হয়েছে।

রফিকুল আলম আরও বলেন, আটকদের মধ্যে ১১ জন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। নয়জনকে মাদকসহ আটক করা হয়। আর বাকিদের আটক করা হয়েছে অন্য অপরাধে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।