২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

খুলনায় মেয়র প্রার্থীরা যেসব কেন্দ্রে ভোট দেবেন

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে এবার মেয়র পদে লড়ছেন পাঁচ প্রার্থী।

খুলনায় মেয়র প্রার্থীরা যেসব কেন্দ্রে ভোট দেবেন

খুলনা নির্বাচন কমিশন কার্যালয়।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2023, 07:10 PM

Updated : 11 Jun 2023, 08:18 PM

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে এবার মেয়র পদে লড়ছেন পাঁচ প্রার্থী।

জনপ্রতিনিধি হওয়ার দৌড়ে থাকা এই প্রার্থীরা কে কোথায় বা কোন কেন্দ্রে ভোট দেবেন তা নিয়ে বেশ আগ্রহ রয়েছে সাধারণ মানুষের।

প্রার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দিনের শুরুতেই ভোট দেবেন তারা।

এর মধ্যে আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক নগরের পাইওনিয়ার বালিকা বিদ্যালয়ে ভোট দেবেন। জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধু ভোট দেবেন সোনাডাঙ্গা কলেজিয়েট স্কুলে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল আউয়াল বানিয়াখামার দারুল কোরআন হাফিজিয়া মাদরাসায় ভোট দেবেন।

জাকের পার্টির এস এম সাব্বির হোসেন ভোট দেবেন মতিয়াখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং স্বতন্ত্রপ্রার্থী শফিকুর রহমান মুশফিক ভোট দেবেন আলিয়া মাদরাসা কেন্দ্রে।

নির্বাচনে পাঁচ মেয়র পদপ্রার্থীর পাশাপাশি সাধারণ কাউন্সিলর পদে ১৩৬ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। খুলনা সিটিতে ভোটার সংখ্যা ৫ লাখ ৩৫ হাজার ২২৯ জন।