২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে ট্রাক্টরের ধাক্কায় গেল বাইক আরোহী তরুণের প্রাণ

এ ঘটনায় আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নাটোরে ট্রাক্টরের ধাক্কায় গেল বাইক আরোহী তরুণের প্রাণ

পথে একটি মাটিবাহী ট্রাক্টর বাইকটিকে পেছন থেকে ধাক্কা দেয়।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2023, 02:25 PM

Updated : 27 Feb 2023, 02:25 PM

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় বাইক আরোহী এক তরুণ নিহত হয়েছেন; আহত হন আরেকজন।

সোমবার সকাল ৯টার দিকে বনপাড়া-লালপুর সড়কে উপজেলার হারোয়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে বলে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সফিউল আজম জানান।

নিহত সূর্য (১৬) জেলার লালপুর উপজেলার আব্দুলপুর এলাকার সিরাজুল ইসলামের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন।

এ ঘটনায় আহত ওয়াহাব হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের বরাতে পুলিশ কর্মকর্তা সফিউল আজম জানান, সোমবার সকালে কাজের উদ্দেশ্যে বাইকে লালপুর থেকে বনপাড়ায় আসছিলেন সূর্য ও ওয়াহাব।

পথে হারোয়া ব্রিজ এলাকায় পেছন থেকে মাটিবাহী একটি ট্রাক্টর তাদের বাইকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সূর্যের মৃত্যু হয়।

আহত ওয়াহাবকে এলাকাবাসী উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান।

এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন বলে জানান সফিউল আজম।