২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলের চাপড়ার বিলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ

প্রতিযোগিতায় ‘মা-বাবার দোয়া’ নৌকাটি চ্যাম্পিয়ন হয়। নৌকার মালিক প্রথম পুরস্কার হিসেবে মোটরসাইকেল উপহার পেয়েছেন।

টাঙ্গাইলের চাপড়ার বিলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ

বাসাইল-সখীপুর সড়কের পাশে মনোমুগ্ধকর চাপড়া বিলে নৌকা বাইচ দেখতে হাজার হাজার মানুষ জড়ো হয়।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2023, 09:50 AM

Updated : 21 Dec 2023, 09:50 AM

টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাসুলিয়ায় প্রতি বছরের মত এবারও ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মালেক মিঞা স্মরণে উপজেলা আওয়ামী লীগ এই প্রতিযোগিতার আয়োজন করে।

বাসাইল-সখীপুর সড়কের পাশে মনোমুগ্ধকর চাপড়া বিলে নৌকা বাইচ দেখতে হাজার হাজার মানুষ জড়ো হয়। জনতার ভীড়ের কারণে এই সড়কে যান চলাচল বন্ধ ছিল। ফলে সাধারণ যাত্রীদের কিছুটা ভোগান্তিতে পড়তে হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. ওলিউজ্জামানের সভাপতিত্বে নৌকা বাইচের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি বিষয়ক) আখতার হোসেন। অতিথি ছিলেন সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম, আনোয়ার খান মডেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের কিডনি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এম এ সামাদ, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সহকারী সচিব আমীন শরিফ সুপন, অতিরিক্ত সচিব মফিজ উদ্দিন আহমেদ, টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউস, সাধারণ সম্পাদক মির্জা রাজিক।

প্রতিযোগিতায় ‘মা-বাবার দোয়া’ নৌকাটি চ্যাম্পিয়ন হয়। নৌকার মালিক প্রথম পুরস্কার হিসেবে মোটরসাইকেল উপহার পেয়েছেন।

দ্বিতীয় হয়ে ‘চাচা-ভাতিজা’ নৌকার মালিক জিতেছেন একটি ফ্রিজ।

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]