২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

চিকিৎসক জানান, আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2024, 02:25 PM

Updated : 18 Mar 2024, 02:25 PM

পিরোজপুরের সদর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে; এ সময় আরও দুইজন আহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার শংকরপাশা ইউনিয়নের মল্লিক বাড়ির স্ট্যান্ডের সড়কে এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি মো. আসিকুজ্জামান জানান।

নিহতরা হলেন- ঝালকাঠির কাঠালিয়া উপজেলার মাসুম বিল্লাহ (৫০) এবং পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় উমেদপুর এলাকার মো. হাসিব শেখ (২৫)। 

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি আসিকুজ্জামান বলেন, পিরোজপুর থেকে ছেড়ে আসা একটি মোটরসাইকেল পাড়েরহাটের দিকে যাচ্ছিল। অন্যদিকে ইন্দুরকানী উপজেলা থেকে পিরোজপুরের দিকে আসছিল আরেকটি মোটরসাইকেল।

তিনি বলেন, পথে ওই এলাকায় পৌঁছালে একজন পথচারীকে সাইড দিতে গিয়ে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা দুই মোটরসাইকেলে চারজন আরোহীকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গিলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি। 

পিরোজপুর সদর হাসপাতালের চিকিৎসক স্বাগত হালদার জানান, দুইজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে এবং নুরু ও আরিফ নামের দুইজনের অবস্থা গুরুতর। তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।