২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে নিখোঁজের ২ দিন পর ভুট্টা ক্ষেতে মিলল স্কুলছাত্রের লাশ

মামা জানান, দুই দিন আগে বাবার ভ‍্যান নিয়ে বাইরে বের হয়ে খোঁজ হয়েছিল তার ভাগ্নে।

রাজবাড়ীতে নিখোঁজের ২ দিন পর ভুট্টা ক্ষেতে মিলল স্কুলছাত্রের লাশ

পদ্মার চরের একটি ভুট্টা ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2023, 02:54 PM

Updated : 13 Feb 2023, 02:54 PM

রাজবাড়ীর পাংশায় নিখোঁজের দুইদিন পর ভুট্টা ক্ষেত থেকে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে উপজেলার হাবাসপুর ইউনিয়নের পদ্মার চরের একটি ভুট্টা ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান।

নিহত আকাশ মোল্লা (১২) একই উপজেলার যশাই ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের নাসির মোল্লার ছেলে। সে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহতের মামা রফিক শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আকাশ মোল্লা তার বাবা-মাসহ বাহাদুরপুর ইউনিয়নের সেনগ্রামে নানা বাড়িতে থাকেন। সে সেনগ্রাম সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

“গত শনিবার বিকালে বাবার ভ‍্যান নিয়ে বাইরে বের হয়ে খোঁজ হয় আকাশ। সোমবার সকালে লোকমুখে জানতে পারি, পদ্মা নদীর চরে এক শিশুর মরদেহ পাওয়া গেছে। এখানে এসে ভাগ্নের লাশ শনাক্ত করি।”

পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে। হত‍্যাকাণ্ডের কারণ উদ্‌ঘাটনের চেষ্টা চলছে। বিস্তারিত পরে জানানো হবে।”