১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

চাঁদার দাবিতে মারধর: বরিশালে বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৪

মারধরের পরে জামিল হাসান ও তার বোন বিষয়টি সেনা ক্যাম্পে গিয়ে অভিযোগ করেন।

চাঁদার দাবিতে মারধর: বরিশালে বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৪
বরিশালে চাঁদার দাবিতে ব্যবসায়ীকে মারধরের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকর্মীরা।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2024, 01:42 PM

Updated : 26 Aug 2026, 10:46 AM

চাঁদার দাবিতে ব্যবসায়ীকে মারধরের ঘটনায় করা মামলায় বরিশালের গৌরনদী পৌর বিএনপি’র আহ্বায়কসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

মঙ্গলবার রাতে সেনাবাহিনীর সদস্যরা টরকী বন্দর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে বলে গৌরনদী থানার ওসি মো. ইউনুস মিয়া জানিয়েছেন। 

গ্রেপ্তাররা হলেন- গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক এসএম জাকির হোসেন শরীফ, পৌর বিএনপির সদস্য ফরহাদ শরীফ, বিএনপির কর্মী নাজমুল হাসান মিঠু ও যুবদল কর্মী সজীব শরীফ।

ওসি ইউনুস মিয়া বলেন, শুক্রবার রাতে বিএনপির কর্মী নাজমুল হাসান টরকী বন্দরের ফ্লেক্সিলোড ব্যবসায়ী এস এম জামিল হাসান মিঠু সিকদারকে ফোন করে ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য দেড়লাখ টাকা চাঁদা দাবি করে। 

কিন্তু তাদের দাবি করা টাকা না দেওয়ায় মঙ্গলবার রাতে ব্যবসায়ী জামিল হাসানের বাসায় গিয়ে তাকে মারধর করা হয়। পরে জামিল হাসান ও তার বোন বিষয়টি সেনা ক্যাম্পে গিয়ে অভিযোগ করেন।

ওসি আরও বলেন, অভিযোগ পেয়ে সেনা সদস্যরা রাতেই টরকী বন্দর এলাকা থেকে চার জনকে আটক করে। পরে ওই ব্যবসায়ী থানায় মামলা করলে তাতে চারজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।  

বুধবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।