১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পানি কমায় ৩৬ ঘণ্টা পর বন্ধ কাপ্তাইয়ের জলকপাট

কাপ্তাই হ্রদে পানির ধারণক্ষমতা ১০৯ এমএসএল; বর্তমানে রয়েছে ১০৮.৩৭ এমএসএল।

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2024, 12:45 PM

Updated : 26 Aug 2026, 10:28 AM

হ্রদের পানি কমে আসায় কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট ৩৬ ঘণ্টা পর আবার বন্ধ করে দেওয়া হয়েছে। 

সোমবার সকাল ৮টায় বাঁধের জলকপাট বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন কর্ণফুলি জল বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক এ টি এম আব্দুজ্জাহের। 

তিনি বলেন, এর আগে অতি বর্ষণে উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই লেকের পানি বিপৎসীমা অতিক্রম করে। কাপ্তাই হ্রদে পানির ধারণক্ষমতা ১০৯ এমএসএল। বর্তমানে হ্রদে পানি রয়েছে ১০৮.৩৭ এমএসএল। 

শনিবার সন্ধ্যায় বাঁধের ১৬টি জলকপাট ছয় ইঞ্চি করে একযোগে খুলে দেওয়া হয়েছিল। সেইদিন কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলি নদীতে প্রতি সেকেন্ডে নয় হাজার কিউসেক পানি নিষ্কাশিত হয়েছিল।

এর আগে দেশের পূর্বাঞ্চলে বন্যার মধ্যে প্রথম দফায় ২৫ অগাস্ট থেকে ৯ সেপ্টেম্বর এই ১৫ দিন ধাপে ধাপে পাঁচ ফুট পর্যন্ত গেইট খোলা হয়েছিলো। 

বর্তমানে কর্ণফুলি জল বিদ্যুৎকেন্দ্র থেকে দৈনিক পাঁচটি ইউনিটে সর্বোচ্চ গড়ে ২১৬ থেকে ২২০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।