২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত

“শাকিলের সঙ্গে তার সমবয়সী এক যুবকের আগে থেকেই দ্বন্দ্ব ছিল। তারা দুজনই বন্ধু। এর আগেও তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে,” বলেন ওসি।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2026, 12:34 AM

Updated : 26 Aug 2026, 03:43 PM

সিরাজগঞ্জ সদর উপজেলায় পূর্ব বিরোধের জেরে বন্ধুর ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।

ঈদের দিন বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ছোনগাছা ইউনিয়নের ভুরভুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত মো. শাকিল ভুরভুরিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

সদর থানার ওসি রাকিবুল ইসলাম বলেন, “শাকিলের সঙ্গে তার সমবয়সী এক যুবকের আগে থেকেই দ্বন্দ্ব ছিল। তারা দুজনই বন্ধু। এর আগেও তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। 

“বৃহস্পতিবার কথা কাটাকাটির এক পর্যায়ে ওই যুবক শাকিলের ঘাড়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় শাকিলকে উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি।