Published : 14 Jan 2026, 08:07 PM
নরসিংদীর পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয় সরকারি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার পলাশ উপজেলার স্কুলটি সরকারি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
২০২৬ সালে প্রথম কোনো স্কুলটি সরকারি করা হল। গত বছর ১৩টি স্কুল সরকারি করা হয়েছিল।
প্রজ্ঞাপনে বলা হয়, প্রচলিত বিধি-বিধানের আলোকে প্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মচারীদের আত্তীকরণ করা হবে এবং আত্তীকৃত শিক্ষক-কর্মচারীর চাকরি বদলিযোগ্য হবে না।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ভর্তি মৌসুমে দেশে সরকারি স্কুলের সংখ্যা ছিল ৭২২টি। নতুন বছরে তা বেড়ে ৭২৩টি হল।