২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেলায় নিয়ে যাওয়ায় কথা বলে হত্যা: খাগড়াছড়িতে ৩ জনের যাবজ্জীবন

আসামিরা নরুল ইসলাম হৃদয়কে অপহরণের পর হত্যা করে।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2024, 04:22 PM

Updated : 10 Sep 2026, 12:22 PM

১৩ বছর আগে খাগড়াছড়ির দীঘিনালায় নুরুল ইসলাম হৃদয় নামের এক কিশোরকে হত্যার ঘটনায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

রোববার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী বিধান কানুন গোপ জানিয়েছেন।   

দণ্ডিতরা হলেন- দীঘিনারা বেতছড়ি এলাকার আক্তার হোসেন, আসাদুল ইসলাম ও মোবারক হোসেন।

রায় ঘোষণার সময় তারা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন না। তারা সবাই পলাতক রয়েছে বলে বিধান জানিয়েছেন।

যাবজ্জীবনের পাশাপাশি তাদের বিশ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন বিচারক। অনাদায়ে তাদের আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

মামলার বিবরণে বলা হয়, ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে মসজিদের সামনে থেকে বই মেলায় নিয়ে যাওয়ায় কথা বলে আসামিরা নরুল ইসলাম হৃদয়কে অপহরণের পর হত্যা করে।

এ ঘটনায় হৃদয়ের বাবা মো. আব্দুস ছালাম বাদী হয়ে দীঘিনালা থানায় মামলা দায়ের করে।

তদন্ত শেষে পুলিশ ২০১৩ সালে পুলিশ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিলে এ মামলার বিচারকাজ শুরু করে আদালত।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় নুরুল আলম, মো. আরিফ হোসেন, আমজাদ হোসেন ও শফিক মিয়াকে এ মামলা থেকে বেকসুর খালাস দেওয়া হয়েছে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান।