২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর উপহারের অ্যাম্বুলেন্স পেলেন লাক্কাতুরা চা শ্রমিকরা

এর আগে গত বুধবার দুপুরে অ্যাম্বুলেন্সটি সিলেটে এসে পৌঁছয়।

প্রধানমন্ত্রীর উপহারের অ্যাম্বুলেন্স পেলেন লাক্কাতুরা চা শ্রমিকরা

দুপুরে অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করে জেলা প্রশাসন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2022, 08:26 PM

Updated : 17 Nov 2022, 08:26 PM

সিলেটের লাক্কাতুরা চা বাগানের শ্রমিকদের স্বাস্থ্য সেবায় একটি অ্যাম্বুলেন্স দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার দুপুরে ওই চা বাগান এলাকায় সেটি হস্তান্তর করে জেলা প্রশাসন।

হস্তান্তর অনুষ্ঠানে এনটিসির ব্যবস্থাপনা পরিচালক এইচ এস এম জিয়াউল আহসানের সভাপতিত্ব করেন।

অ্যাডভোকেট জাফর চৌধুরী বুলবুলের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেটের ডিসি মো. মজিবর রহমান।

দেশের ১৬৭টি চা বাগানের মধ্যে এখানেই প্রথম অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে জানিয়ে তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ডিসি বলেন, “জাতির পিতা আমাদের এই দেশ দিয়েছেন। তার আহ্বানে সাড়া দিয়ে এদেশের মানুষ মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এখন তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য কাজ করে যাচ্ছেন।”

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক সচিব ও ন্যাশনাল টি কোম্পানির পরিচালক মোস্তাফিজুর রহমান, জেমস ফিনলের সিইও এস এ এ মাশরুর হোসেন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নুশরাত আজমিরি হক, ন্যাশনাল টি’র উপ-মহাব্যবস্থাপক কে এম এমদাদুল হক, ব্যবস্থাপক আক্তার শহীদ এবং উপ-ব্যবস্থাপক এ আর এম জিলকার চৌধুরী।

এ সময় জেলা প্রশাসনের ম্যাজিস্টেট পল্লব হোম দাস, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার মো. মাহবুবুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসানুল আলম, চা শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালির সভাপতি রাজু গোয়ালা, ৬ নম্বর টুকেরবাজার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল কাসেম চৌধুরী, ৮ নম্বর ইউনিয়নের নারী ইউপি সদস্য দিপালী গোয়ালা ছিলেন।

অ্যাম্বুলেন্সটি গ্রহণ করেন এনটিসির ব্যবস্থাপনা পরিচালক এইচ এস এম জিয়াউল আহসান, সাবেক সচিব ও ন্যাশনাল টি কোম্পানির পরিচালক মোস্তাফিজুর রহমানসহ চা শ্রমিক নেতারা।

এর আগে গত বুধবার দুপুরে অ্যাম্বুলেন্সটি সিলেটে এসে পৌঁছয়।

গত ৩ সেপ্টেম্বর লাক্কাতুরা চা বাগান এলাকার গলফ মাঠে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর সঙ্গে শ্রমিকদের মত বিনিময়কালে অ্যাম্বুলেন্স চাওয়ার পাশাপাশি বিভিন্ন দাবি জানান শ্রমিক নেতারা।