২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে অ্যাম্বুলেন্সের সঙ্গে বাইকের সংঘর্ষে তরুণ নিহত, আহত ২

পুলিশ জানায়, আহতদের উদ্ধার করে প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2023, 06:13 PM

Updated : 02 Aug 2023, 06:13 PM

ফেনীর সোনাগাজীতে অ্যাম্বুলেন্সের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে এক তরুণ নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও দুজন।

সোনাগাজী মডেল থানার ওসি হাসান ইমাম জানান, মঙ্গলবার রাতে ফেনী-সোনাগাজী আঞ্চলিক সড়কের মতিগঞ্জ কেরানিবাড়ির সামনে এ ঘটনা ঘটে।

১৮ বছর বয়সি নিহত মো. লাবিব জেলার দাগনভূঞা উপজেলার হাসানগণিপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

আহত আবদুল্লাহ আল মামুন নাফিজ (১৮) একই গ্রামের আবদুল আলীর ও মো. সজিব (১৮) অলি আহমদের ছেলে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, মঙ্গলবার তিন বন্ধু বাইকে দাগনভূঞা থেকে সোনাগাজী ঘুরতে আসেন। রাতে বাড়ি ফেরার পথে তারা ওই সড়কের মতিগঞ্জ কেরানিবাড়ির সামনে এলে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গের বাইকটির সংঘর্ষ হয়। এতে বাইকটির চালক লাবিব ঘটনাস্থলেই মারা যান।

বাইকে থাকা অন্য দুজনকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেন। পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ওসি হাসান ইমাম বলেন, লাবিবের মরদের উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।