২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেলপথ পার হতে গিয়ে কাটা পড়ল ২ শ্রমিক

তারা দুজনেই পূবাইল এলাকায় ভাড়া থেকে একটি সোয়েটার কারখানায় কাজ করতেন।

রেলপথ পার হতে গিয়ে কাটা পড়ল ২ শ্রমিক

ফাইল ছবি

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2023, 04:40 PM

Updated : 26 Jan 2023, 04:40 PM

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে একটি সোয়েটার কারখানার দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. সাইফুল ইসলাম জানান, নগরের পূবাইলের বসুগাঁও এলাকায় টঙ্গী-ভৈরব রেলপথ পার হওয়ার সময় বৃহস্পতিবার বেলা ১২টার দিকে তারা ট্রেনে কাটা পড়ে।

নিহতরা হলেন-গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার তিনথোপা এলাকার আব্দুল রহিমের ছেলে মিলন মিয়া (১৯) ও ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামের নুরু মিয়ার মেয়ে ঝর্ণা আক্তার (২২)।

তারা দুজনেই পূবাইল এলাকায় ভাড়া থাকতেন।

প্রাইম সোয়েটার লিমিটেডের এডমিন মাহবুবর রহমান উজ্জ্বল সাংবাদিকদের জানান, মিলন মিয়া তাদের কারখানার অপারেটর এবং ঝর্ণা আক্তার শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।