২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নাফ নদী সাঁতরে মিয়ানমার থেকে এল হাতি

হাতিটিকে উদ্ধার করে নিরাপদে টেকনাফের বনে ফেরানোর চেষ্টা করা হচ্ছে বলে জানান বন কর্মকর্তা।

নাফ নদী সাঁতরে মিয়ানমার থেকে এল হাতি

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের ঘোলারচর এলাকায় এক বন্য হাতি এসেছে।

টেকনাফ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2023, 04:34 PM

Updated : 03 Jul 2023, 04:34 PM

নাফ নদী সাঁতরিয়ে মিয়ানমার থেকে শাহপরীর দ্বীপের ঘোলারচর এলাকায় এক বন্য হাতি এসেছে।

সোমবার ভোর রাতে হাতিটিকে ওই এলাকায় চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখেছে স্থানীয় লোকজন। এর উচ্চতা প্রায় সাত ফুট।

কক্সবাজার দক্ষিণ উপকূলীয় বন বিভাগের টেকনাফ রেঞ্জ কর্মকর্তা বশির আহমদ খান এ তথ্য জানিয়ে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভারী বৃষ্টিপাত, পাহাড়ি ঢলে দলছুট হয়ে সাঁতরে নাফ নদী পেরিয়ে মিয়ানমার থেকে আসতে পারে হাতিটি।

“হাতিটি শাহপরীর দ্বীপের ঘোলারচর এলাকায় ছোটাছুটি করছে। হাতিটিকে উদ্ধার করে নিরাপদে টেকনাফের বনে ফেরানোর চেষ্টা করা হচ্ছে।”

সাবরাং ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুস সালাম বলেন, ভোর থেকে একটি বাচ্চা হাতি নাফ নদীর চরে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। হাতিটিকে একনজর দেখার জন্য শত শত উৎসুক জনতা ভিড় করছে। বন বিভাগ ও হাতি উদ্ধারকারী দলের কিছু লোকজন চেষ্টা করছে হাতিটি ধরার জন্য।