১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হবিগঞ্জে শিলাবৃষ্টিতে ধানের ক্ষতি

“আমার বেশিরভাগ জমির ধান কেটে নিয়ে আসছি; কয়েকটা জমি বাকি ছিল। কিন্তু শিলাবৃষ্টিতে অনেক ক্ষতি হয়ে গেল।”

হবিগঞ্জে শিলাবৃষ্টিতে ধানের ক্ষতি
হবিগঞ্জ পৌর এলাকাসহ সদর এবং বাহুবল উপজেলার বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2025, 07:40 PM

Updated : 10 Sep 2026, 12:05 PM

তীব্র দাবদাহের মধ্যে হবিগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে; এতে ঘরবাড়িসহ পাকা ধানের ক্ষয়ক্ষতি হয়েছে।

রোববার দুপুরের পর হবিগঞ্জ পৌর এলাকাসহ সদর ও বাহুবল উপজেলার বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি হয়। 

সরেজমিনে দেখা যায়, দুই-একদিনের মধ্যে যেসব জমির ধান কাটার কথা সেসব জমির ধানের বেশি ক্ষতি হয়েছে। এ ছাড়া গাছপালা ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। 

সদর উপজেলার কৃষক তাহের মিয়া বলেন, “আমার বেশিরভাগ জমির ধান কেটে নিয়ে আসছি; কয়েকটা জমি বাকি ছিল। কিন্তু শিলাবৃষ্টিতে অনেক ক্ষতি হয়ে গেল।”

হবিগঞ্জ কৃষি অধিদপ্তরের উপপরিচালক মো. নুরে আলম সিদ্দিকী বলেন, “হবিগঞ্জ সদর ও বাহুবলে শিলাবৃষ্টিতে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা পরে জানা যাবে।”

এদিকে, রোববার কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাওরের ৯৭ শতাংশ ধান কাটা শেষ হয়েছে। 

এ বছর সাতটি জেলায় (সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোণা এবং ব্রাক্ষণবাড়িয়া) শুধু হাওরে ৪ লাখ ৫৩ হাজার ৪০০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ৪ লাখ ৩৮ হাজার হেক্টর জমির ধান কাটা হয়ে গেছে। আর সারা দেশে এখন পর্যন্ত ৩৩ শতাংশ বোরো ধান কাটা হয়েছে।