১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সিলেটে চার ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক

“জাতীয় গ্রিড লাইনে ত্রুটির কারণে শনিবার রাত সাড়ে ৮টার পর থেকে বিভাগের চার জেলাতেই বিদ্যুৎ সরবরাহে সমস্যা দেখা দিয়েছিল।”

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2025, 07:51 PM

Updated : 10 Sep 2026, 12:05 PM

জাতীয় গ্রিডের জটিলতায় চার ঘণ্টা ভোগান্তির পর সিলেট অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।

সিলেটে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) প্রধান প্রকৌশলী আব্দুল কাদির রোববার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতেই গ্রিড লাইন ঠিক হয়েছে। বর্তমানে সিলেট অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে।“

জাতীয় গ্রিড লাইনে ত্রুটির কারণে শনিবার রাত সাড়ে ৮টার পর থেকে বিভাগের চার জেলাতেই বিদ্যুৎ সরবরাহে সমস্যা দেখা দেয়। বন্ধ হয়ে যায় বিদ্যুৎকেন্দ্রগুলো।

এক ঘণ্টা পর সিলেট মহানগরীর গুরুত্বপূর্ণ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হলেও লাইন মেরামত শেষে পরিস্থিতি স্বাভাবিক হতে চার ঘণ্টা লেগে যায়।

পিডিবির হবিগঞ্জের প্রধান প্রকৌশলী মঞ্জুর মোরশেদ বলেন, গ্রিডের সমস্যার কারণে রাতে কয়েক ঘণ্টা পুরো এলাকা বিদ্যুৎহীন অবস্থায় ছিল। পরে রেশনিং করে চালানো হয়।

পল্লী বিদ্যুৎ সমিতি মৌলভীবাজারের মহাব্যবস্থাপক মিজানুর রহমান বলেন, “রাত পৌনে ৮টা থেকে প্রায় ৪৫-৫০ মিনিট বিদ্যুৎ ছিল না। গ্রিডের সমস্যার কারণে এমনটা হয়েছে।”

জাতীয় গ্রিডে ত্রুটিসিলেট বিভাগে বিদ্যুৎ ব্যাহত