০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

কিশোরগঞ্জে ঈদের জামাতে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত

এসময় উভয়পক্ষ একে অপরের প্রতি ইট-পাটকেল ছোঁড়ে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2023, 05:10 PM

Updated : 22 Apr 2023, 05:44 PM

কিশোরগঞ্জের হোসেনপুরে ঈদের নামাজ আদায়কে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত হয়েছেন।

শনিবার সকালে উপজেলার জিরানী ইউনিয়নের বীরকাটিহার মোড়লবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে বলে হোসেনপুর থানার ওসি আসাদুজ্জামান টিটু জানান।

৩৮ বছর বয়সী নিহত নজরুল ইসলাম একই এলাকার মফিজ উদ্দিনের ছেলে।

কয়েকজন মুসল্লির বরাতে ওসি আসাদুজ্জামান টিটু জানান, ওই এলাকায় একটি ঈদগাহে নামাজ আদায়ের সময় কথা কাটাকাটিকে কেন্দ্র উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয়পক্ষ একে অপরের প্রতি ইটপাটকেল ছোঁড়ে। এতে নজরুল ইসলামসহ আরও অন্তত ২০ জন আহত হন।

পরে তাদের কয়েকজনকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে চিকিৎসক নজরুলকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় থানায় কোনো মামলা বা কেউ আটক হয়নি বলে জানান ওসি আসাদুজ্জামান টিটু।