১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

এনজিওগ্রাম করিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী

“কোনো শারীরিক অসুস্থার জন্য নয়, নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে মন্ত্রী এ পরীক্ষা করিয়েছেন,” বলেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Nov 2026, 11:13 PM

Updated : 14 Nov 2026, 11:13 PM

হৃদযন্ত্রের এনজিওগ্রাম করিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শনিবার দুপুরে ঢাবার বেসরকারি কন্টিনেন্টাল হাসপাতালে এ পরীক্ষা সম্পন্ন হয়। তিনি এখন পর্যন্ত হাসপাতালেই আছেন; রোববার ছাড়পত্র পাওয়ার কথা।

শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বার্তায় বলা হয়, কোনো শারীরিক অসুস্থার জন্য নয়, নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে মন্ত্রী এ পরীক্ষা করিয়েছেন৷