২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ৩ ডিমের আড়তকে জরিমানা

আড়ত মালিকদের মূল্য তালিকা এবং ক্যাশ মেমো সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2022, 03:12 PM

Updated : 20 Aug 2022, 04:02 PM

মূল্য তালিকা ও ক্যাশ মেমো না থাকায় ব্রাহ্মণবাড়িয়ায় তিনটি ডিমের আড়তকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার দুপুরে শহরের ফারুরি বাজারে এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয় শাখার সহকারী পরিচালক মেহেদী হাসান।

মেহেদী বলেন, “অভিযান চলাকালে তিনটি ডিমের আড়ত ও একটি দোকানে মূল্য তালিকা না থাকা এবং ক্যাশ মেমো সংরক্ষণ না করায় আট হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় আড়ত ও দোকান মালিকদের মূল্য তালিকা এবং ক্যাশ মেমো সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে। এতে করে দোকানদার কত মুনাফা করছে, সেটি বুঝা যাবে।”

ভোক্তা পর্যায়ে ডিমের দাম স্বাভাবিক রাখতে এ অভিযান চলবে বলে জানান তিনি।