২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ফল প্রকাশ

এবার মেধা তালিকার পরিবর্তে ছেলে ও মেয়েদের আলাদা ফল প্রকাশ করা হয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ফল প্রকাশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2024, 11:24 PM

Updated : 27 Feb 2024, 11:24 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটভুক্ত ‘সি’ ইউনিটের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

দুই দিন আগে অনুষ্ঠিত পরীক্ষার ফল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বিষয়ক ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

‘সি’ ইউনিটে ৩৮৮টি আসনের বিপরীতে ১৮ হাজার ৬৬ ছাত্র এবং ২১ হাজার ৭৭৯ ছাত্রীসহ মোট আবেদন জমা পড়ে ৩৯ হাজার ৮৪৫টি।

এবার মেধা তালিকার পরিবর্তে ছেলে ও মেয়েদের আলাদা ফল প্রকাশ করা হয়েছে।

‘সি’ ইউনিটে ছাত্রদের মধ্যে শাহরিয়ার প্রত্যয় ১০০ নম্বরের মধ্যে ৮৭ দশমিক ৯১ নম্বর পেয়ে প্রথম হয়েছেন। আর ছাত্রীদের মধ্যে ৮৪ নম্বর পেয়ে প্রথম হয়েছেন শুভ্রা আলি।

শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার নির্ধারিত ওয়েবসাইটে ফল দেখতে পারবেন।