ঝিনাইদহে বাসের সঙ্গে সংঘর্ষে নসিমনের দুই যাত্রী নিহত
ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পান ভরতি শ্যালো ইঞ্জিনচালিত নসিমনটির মুখোমুখি সংঘর্ষ হয়।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নসিমনের দুই যাত্রীর মৃত্যু হয়েছে; এসময় আরও দুইজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বড়দা ব্রিজের পাশে এ ঘটনা ঘটে বলে ঝিনাইদহ হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান ।
নিহতরা হলেন- হরিণাকুন্ডু উপজেলার ভায়না গ্রামের পান ব্যবসায়ী খোকন (৪৫) এবং ও মহাদেব।
ওসি বলেন, ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পান ভরতি শ্যালো ইঞ্জিনচালিত নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নসিমনের যাত্রী খোকন মারা যান।
তিনি আরও বলেন, এ ঘটনায় আহত তিনজকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মহাদেবের মৃত্যু হন। বাকি দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পুলিশ লাশ দুইটি ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। বাসটি জব্দ করা হয়েছে; চালক পলাতক বলে জানান তিনি।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]
