চুয়াডাঙ্গায় নাশকতার মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার
পুলিশ জেলা জামায়াতে ইসলামীর আমির রুহুল আমিনসহ ছয় নেতাকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধেও নাশকতার মামলা আছে।
নাশকতার মামলায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় জামায়াতে ইসলামীর এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হাটবোয়ালিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান আলমডাঙ্গা থানার ওসি বিপ্লব কুমার নাথ।
গ্রেপ্তার মো. সেলিম রেজা (৬১) উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির এবং ওই গ্রামের বাসিন্দা।
ওসি বলেন, সেলিম রেজাকে বুধবার আদালতে পাঠানো হবে।
গত সোমবার চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ জেলা জামায়াতে ইসলামীর আমির রুহুল আমিনসহ ছয় নেতাকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধেও নাশকতার মামলা আছে।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]
