২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বিএনপি কার্যালয়ে অর্ধনমিত জাতীয় পতাকা, ক্ষোভ

বিজয় দিবসে জাতীয় পতাকা পূর্ণাঙ্গ উত্তোলন করার নিয়ম রয়েছে।

সিরাজগঞ্জে বিএনপি কার্যালয়ে অর্ধনমিত জাতীয় পতাকা, ক্ষোভ

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা বিএনপির কার্যালয়ে অর্ধনমিত জাতীয় পতাকা।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2022, 04:30 PM

Updated : 16 Dec 2022, 04:30 PM

মহান বিজয় দিবসে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা বিএনপি কার্যালয়ে অর্ধনমিত জাতীয় পতাকা উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।  

শুক্রবার ভোরে উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশন এলাকায় অবস্থিত বিএনপি কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বীরমুক্তিযোদ্ধারা।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা বিএনপির সভাপতি বদিউজ্জামান ফেরদৌস সাংবাদিকদের বলেন, “সংগঠনের পক্ষ থেকে পতাকা তোলার সময় আমি সেখানে ছিলাম না। ছেলেপেলেরা বুঝতে না পেরে ভুলভাবে জাতীয় পতাকা উত্তোলন করেছে।

“দুপুরে বিষয়টি নজরে আসার পর ওই পতাকা আবার সঠিকভাবে উত্তোলন করা হয়েছে।”

বিজয় দিবসে জাতীয় পতাকা পূর্ণাঙ্গ উত্তোলন করার নিয়ম রয়েছে। ছবিতে দেখা যায়, জাতীয় পতাকা অর্ধনমিত রাখলেও বিএনপির দলীয় পতাকা পূর্ণাঙ্গই উত্তোলন করা হয়েছে। অনেকেই এ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে সমালোচনা করছেন।

ক্ষোভ প্রকাশ করে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গাজী আমিনুল ইসলাম বলেন, “এমন ঘটনায় বাংলাদেশকে অবমাননা করা হয়েছে। দলের থেকে দেশ বড়। আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, এটা দেখার জন্য নয়। এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।“

এ বিষয়ে কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেরিনা সুলতানা বলেন, “পতাকা উত্তোলনে অনিয়ম আইনগত অপরাধ। ব্যক্তি বা সংগঠন কেউ এ ধরনের কাজ করতে পারে না। প্রশাসনের পক্ষ থেকে পতাকা উত্তোলন কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”