খাগড়াছড়িতে ভূমি ও সমাজসেবা কার্যালয়ে আগুন: পুড়ল নথি, উদ্ধার কেরোসিনের বোতল
“ধারণা করা হচ্ছে সরকারি অফিসের গুরুত্বপূর্ণ নথি পোড়ানোর জন্য আগুন দেওয়া হয়েছে।”
খাগড়াছড়ি সদর উপজেলা ভূমি কার্যালয় ও উপজেলা সমাজসেবা কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার মধ্যরাতের এ ঘটনায় দুটি কার্যালয়ের গুরুত্বপূর্ণ কাগজপত্র, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম পুড়ে গেছে বলে পুলিশ ও সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ঘটনাস্থল থেকে উদ্ধার করা করা হয়েছে ৩ লিটারের একটি কেরোসিনের বোতল।
খাগড়াছড়ি সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা চম্পক কান্তি চাকমা বলেন, বুধবার রাত পৌনে ৩টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ফোন পেয়ে তিনি কার্যালয়ে যান। তখন আগুন নেভানোর কাজ শেষ হয়েছিল।
এ ঘটনায় সদর থানায় জিডি করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
বিস্তারিত আসছে …
