১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বগুড়ায় ২ শিশুকে ধর্ষণের অভিযোগে দিনমজুরের বিরুদ্ধে মামলা

বৃহস্পতিবার ধর্ষণের শিকার দুই শিশুর একজন জ্বরে আক্রান্ত ও আরেকজনের রক্তক্ষরণ শুরু হলে পরিবার বিষয়টি টের পায়।

বগুড়ায় ২ শিশুকে ধর্ষণের অভিযোগে দিনমজুরের বিরুদ্ধে মামলা
বগুড়ার কাহালু থানা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2025, 12:19 PM

Updated : 26 Aug 2026, 12:01 PM

বগুড়ার কাহালুতে ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগে এক দিনমজুরের বিরুদ্ধে মামলা হয়েছে। 

বুধবার উপজেলার পাইকড় ইউনিয়নের একটি আবাসন প্রকল্পে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কাহালু থানার ওসি আব্দুল হান্নান। 

মামলার আসামি নূর ইসলাম ওই আবাসন প্রকল্পের বাসিন্দা। ঘটনা জানাজানি হওয়ার পর থেকে তিনি পলাতক। 

মামলার নথি সূত্রে ওসি আব্দুল হান্নান জানা যায়, বুধবার শিশু দুইটি বাড়ির সামনে খেলাধুলা করছিল। সে সময় মুখরোচক খাবার দেওয়ার কথা বলে শিশুদের নিজ বাড়িতে নিয়ে যান নূর ইসলাম। সেখানে নিয়ে শিশুদের ধর্ষণ করেন তিনি। 

পরদিন বৃহস্পতিবার ধর্ষণের শিকার দুই শিশুর একজন জ্বরে আক্রান্ত ও আরেকজনের রক্তক্ষরণ শুরু হলে পরিবার বিষয়টি টের পায়। তখন নূর ইসলাম এলাকা ছেড়ে পালিয়ে যান৷  

ওসি আরও জানান, খবর পেয়ে শুক্রবার রাতে পুলিশ ভুক্তভোগী দুই শিশুকে হেফাজতে নেয়। তাদের চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ভিকটিম সাপোর্ট সেন্টারে নেওয়া হয়েছে।

পরে দুই শিশু ধর্ষণের ঘটনায় পরিবারের পক্ষ থেকে নূর ইসলামকে আসামি করে মামলা করা হয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।