২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় লরি চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

“হাসপাতালের জরুরি বিভাগে দুজন মারা যান।”

ব্রাহ্মণবাড়িয়ায় লরি চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2025, 04:54 PM

Updated : 26 Aug 2026, 12:27 PM

ব্রাহ্মণবাড়িয়ায় লরিচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন।

মঙ্গলবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের রামরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন জানান।

নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের নজরদৌলত গ্রামের আমজাদ হোসেনের ছেলে তানভীর মিয়া (২৩) ও আশুগঞ্জ উপজেলার লালপুরের ইদন মিয়ার ছেলে রফিকুল ইসলাম (২৫)।

আহতরা হলেন- অটোরিকশার চালক মিজানুর রহমান (২০), সাইফুল ইসলাম (২২), রিয়াজুল ইসলাম (২১) ও খোকন মিয়া (২২)।

ওসি মোজাফফর বলেন, “পাঁচজন যাত্রী নিয়ে অটোরিকশাটি চিনাইর ট্রেনিং সেন্টারে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি লরি অটোরিকশাকে চাপা দেয়।

“এ ঘটনায় চালকসহ ছয়জনই আহত হন। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগে দুজন মারা যান।”

দুর্ঘটনার পর পরই লরিসহ চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি বলে জানান এ পুলিশ কর্মকর্তা।