২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ওষুধের কার্টনে মিলল নবজাতকের লাশ

সড়কের পাশে একটি ওষুধের কার্টনের মধ্যে নবজাতকের লাশ দেখতে পায় পথচারীরা।

ফরিদপুরে ওষুধের কার্টনে মিলল নবজাতকের লাশ
নগরকান্দা থানা

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2025, 07:12 PM

Updated : 26 Aug 2026, 12:26 PM

ফরিদপুরের নগরকান্দায় ওষুধের কার্টনের মধ্যে থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

রোববার সকাল ১০টার দিকে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের মাশাউজান এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে নগরকান্দা থানার এসআই তারেক বিশ্বাস জানান।

স্থানীয়রা জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে উপজেলার মাশাউজান এলাকায় একটি ওষুধের কার্টনের মধ্যে নবজাতকের মরদেহ দেখতে পায় পথচারীরা। পরে তারা জরুরি পরিষেবা ৯৯৯-এ ফোন দিয়ে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে নগরকান্দা থানায় নিয়ে যায়। 

এসআই তারেক বিশ্বাস বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।