১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভারত থেকে অবৈধভাবে প্রবেশের সময় শিশুসহ আটক ৭

আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2025, 09:11 PM

Updated : 10 Sep 2026, 12:28 PM

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দুই শিশুসহ সাতজনকে আটক করেছে বিজিবি।

বুধবার বিকালে ধান্যখোলা সীমান্ত থেকে তাদের আটক করা হয় বলে জানান যশোর ৪৯ বি‌জি‌বি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।

আটকরা হলেন- নড়াইলের কালিয়া থানার পাঁচ কাওনিয়া গ্রামের নুর ইসলামের ছেলে সিদ্দিক বিশ্বাস (২২), একই এলাকার হাসান বিশ্বাসের ছেলে ইয়াসিন বিশ্বাস (২৮), হেমায়েত কাজীর ছেলে রমজান আলী (৩০), তার দুই মেয়ে, বাবুপুর গ্রামের মশিয়ার শেখের ছেলে সুমন শেখ (১৯) এবং খুলনার তেরখাদা থানার কুলা গ্রামের আতিয়ার শেখের ছেলে আলামিন শেখ (২৫)।

লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, ভারত থেকে অবৈধপথে প্রবেশের সময় ধান্যখোলা বিওপির জেলেপাড়া পোস্টের বিজিবির টহলদল তাদেরকে আটক করে।

আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি এই কর্মকর্তা।