২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুই নারীকে পিষে মারল পিকআপ

ঘটনার পর চালক পিকআপ ফেলে পালিয়ে গেছে বলে জানায় পুলিশ।

ময়মনসিংহে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুই নারীকে পিষে মারল পিকআপ

ময়মনসিংহের ত্রিশাল থানা।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2023, 12:14 PM

Updated : 09 Oct 2023, 12:14 PM

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় পিকআপের চাপায় দুই নারীর মৃত্যু হয়েছে।

সোমবার সকাল ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার বৈলর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন জানান। 

নিহতরা হলেন- উপজেলার উজান বৈলর গ্রামের রাসেল মিয়ার স্ত্রী সুমি আক্তার (২০) এবং একই গ্রামের আজিজুল মিয়ার স্ত্রী আম্বিয়া বেগম (৩৫)।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দুই নারী রাস্তার পাশে সড়কে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি পিকআপ তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। 

পিকআপ ফেলে চালক পালিয়ে গেছেন। স্বজনরা বিনা ময়নাতদন্তে মরদেহ নেওয়ার আবেদন করেছেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি মাইন উদ্দিন।