১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বন্যার শঙ্কায় কুড়িগ্রামে ৫৯ আশ্রয়কেন্দ্র প্রস্তুত

কুড়িগ্রাম জেলা প্রশাসন জানায়, চরবাসীদের উদ্ধারের জন্য প্রয়োজনীয় নৌকা প্রস্তুত ও ৫৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2024, 08:57 AM

Updated : 18 Feb 2024, 04:57 PM

ভারতের সিকিমে বাঁধ ভেঙে উজান থেকে নেমে আসা ঢলে তিস্তার পানি বাড়ায় বন্যার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড-পাউবো।

এজন্য কুড়িগ্রামের উপজেলা পর্যায়ে প্রশাসনের পক্ষ থেকে বন্যার সতর্কতা জানিয়ে মাইকিংসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। চরবাসীদের উদ্ধারের জন্য প্রয়োজনীয় নৌকা প্রস্তুত ও ৫৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখার কথা জানিয়েছে জেলা প্রশাসন।

পাউবো কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের বলেন, “পানি বাড়তে শুরু করেছে। বুধবার মধ্যরাতে তিস্তা ব্যারেজ ও ভোরে কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে।

বাঁধসহ অন্যান্য স্থাপনা রক্ষায় প্রস্তুতি শুরু হয়েছে বলেও জানান পাউবো কর্মকর্তা।

রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙা ইউপির সাবেক সদস্য শহিদুল ইসলাম বলেন, ২০২১ সালে তিস্তায় ভয়াবহ বন্যার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। তাই এবার জানমালের ক্ষতি এড়াতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। চরের মানুষ নিরাপদ আশ্রয়ে চলে আসছেন।

কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান, সম্ভাব্য বন্যার ক্ষতি এড়াতে জেলা, উপজেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও স্থানীয় জনপ্রতিনিধিরা মাঠে কাজ করছেন। উদ্ধার অভিযানের জন্য নৌকা ও ৫৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ০৪ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]