২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ফের বাস চাপায় শ্রমিকের মৃত্যুর গুজব, মহাসড়কে অবরোধ

মঙ্গলবার রাতেও মহানগরীর ছয়দানা এলাকায় শ্রমিক হতাহতের গুজবে চারটি বাসে আগুন দেওয়া হয় এবং কয়েকটি বাস ভাঙচুর করা হয়।

গাজীপুরে ফের বাস চাপায় শ্রমিকের মৃত্যুর গুজব, মহাসড়কে অবরোধ

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যুর গুজবে সহকর্মীরা ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2023, 06:07 PM

Updated : 12 Jan 2023, 04:02 PM

গাজীপুর সদর উপজেলায় আবারও বাসের চাপায় সহকর্মীর মৃত্যুর গুজব শুনে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে প্রায় দুই ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে।

বুধবার দুপুর ২টা থেকে প্রায় সাড়ে ৪টা পর্যন্ত উপজেলার ভাওয়াল গড় ইউনিয়নের ভবানীপুর এলাকায় তৈরি পোশাক শ্রমিকরা এই বিক্ষোভ করেন বলে নাওজোর হাইওয়ে থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান।

ভাওয়াল গড় ইউপি চেয়ারম্যান আবু বকর ছিদ্দিক সাংবাদিকদের বলেন, মধ্যাহ্ন বিরতির পর ভবানীপুর এলাকায় আরঅ্যান্ডজি (বিডি) পোশাক কারখানার সামনে রাস্তা পারাপারের সময় একটি গাড়ির ধাক্কায় কারখানার শ্রমিক জুয়েল আহত হন।  জুয়েল ওই কারখানায় অপারেটর পদে চাকরি করেন।

পুরনো খবর:

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় শ্রমিক হতাহতের খবরে ৪ বাসে অগ্নিসংযোগ

তিনি আরও জানান, কিন্তু জুয়েল মারা গেছেন এমন গুজব ছড়িয়ে পড়ে। তার সহকর্মীরা কারখানার পাশের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। পরে জানা যায়, জুয়েল আহত হয়েছেন। তিনি শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তখন তারা জুয়েলের চিকিৎসার দাবিতে বিক্ষোভ চালায়।

Image

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যুর গুজবে সহকর্মীরা ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়।

ইউপি চেয়ারম্যান আরও বলেন, শ্রমিকরা বিকাল সাড়ে ৪টা পর্যন্ত দুই ঘণ্টা বিক্ষোভ করেন। এ সময় মহাসড়কের দুপাশে যানচলাচল বন্ধ থাকে। 

পরে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওয়াসিউজ্জামান, পুলিশ, ইউপি চেয়ারম্যান ও কারখানার কর্মকর্তারা মিলে আহত শ্রমিকদের চিকিৎসা ব্যয় বহনসহ সার্বিক সহায়তার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা রাস্তা ছাড়েন।

এর আগে মঙ্গলবার রাতেও গাজীপুর মহানগরীর ছয়দানা এলাকায় বাস চাপায় শ্রমিক হতাহতের গুজব ছড়িয়ে পড়লে শ্রমিকরা ঢাকা-মহাসড়ক অবরোধ করে। এ সময় চারটি বাসে আগুন দেওয়া হয় এবং কয়েকটি বাস ভাঙচুর করা হয়।